অস্ট্রেলিয়াকে সহজেই হারিয়ে সিরিজ শুরু পাকিস্তানের , টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ প্রস্তুতি হিসেবে ৩ ম্যাচের সিরিজে জয় দিয়ে শুরু করেছে পাকিস্তান। আজ লাহোরে অস্ট্রেলিয়াকে ২২ রানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে তারা। টস জিতে আগে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। প্রথম বলেই সাহিবজাদা ফারহান সাজঘরে ফেরেন। দ্বিতীয় উইকেটে সাইম আইয়ুব ও সালমান আগা ৭৪ রানের জুটি গড়ে সেই ধাক্কা সামাল দেন। সাইম ২২ বলে ৩ চার, ২ ছয়ে ৪০ রানে আউট হন ৮ম ওভারে।