সেরি আতে পয়েন্ট হারানো অনেকটা নিশ্চিত হয়েছিল নাপোলির। তবে অ্যাওয়েতে শেষ মুহূর্তে নাটকীয় জয় নাপোলির । শনিবার জেনোয়াকে তারা ৩-২ গোলে হারিয়েছে। জেনোয়ার বিপক্ষে নাপোলির এ জয়ে যথেষ্ঠ নাটকীয়তা ছিল। ম্যাচের শুরুতেই তারা পিছিয়ে পড়েছিল। রুসলান তৃতীয় পেনাল্টিতে গোল করে জেনোয়াকে এগিয়ে নিয়েছিলেন। কিন্তু মাত্র এক মিনিটের ব্যবধানে দুই গোল করে নাপোলি খেলায় ফিরে আসে। ২০ মিনিটে রাসমুস গোল করেন। পরের মিনিটে সমর্থকদের হাসি বিস্তৃত করেন স্কট ম্যাকটমিনে।