আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট রাউন্ড চলছে। কিন্তু যেখানে এবার খেলছে না বাংলাদেশ। তবে এরই মাঝে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করা হল। নারীদের বিশ্বকাপে নিগার সুলতানা জ্যোতির দল অংশ নেবে। গত জানুয়ারিতে অনুষ্ঠিত বিশ্বকাপের বাছাইপর্বে গ্রুপপর্ব ও সুপার সিক্স মিলিয়ে ৭ ম্যাচের সব কটিতেই জেতে বাংলাদেশ। এবার বিশ্বকাপেও সেই ধারাবাহিক ফর্ম দেখানোর পালা।