আনন্দ-ডিআরইউ ব্যাডমিন্টনে শামীম ও লিসা চ্যাম্পিয়ন , উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে আনন্দ-ডিআরইউ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬। আজ রাজধানীর পল্টনে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। শেষ দিনে পুরুষ একক, নারী একক ও পুরুষ দ্বৈত-এই তিনটি ইভেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।