আফগানদের ৫ উইকেটে হারিয়েছে কিউইরা

শুধু বিশ্বকাপই নয়, টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসেই যৌথভাবে সর্বোচ্চ ৩৬৫ রানের রেকর্ড গড়লো নিউজিল্যান্ড ও আফগানিস্তান ক্রিকেট দল। অবশ্য ম্যাচ শেষে শুধু হাসি ছিলো কিউই ক্রিকেটারদের মুখে। ম্যাচে আফগানদের ৫ উইকেটে হারিয়েছে কিউইরা । চেন্নাইয়ের চিপকে অবস্থিত এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানিস্তান ছয় উইকেটে ১৮২ রানের সংগ্রহ পায়। জবাবে পাঁচ উইকেট হারিয়ে ১৭ ওভার পাঁচ বলেই ১৮৩ রান তুলে নেয় নিউজিল্যান্ড।