টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে ম্যাচে যত কীর্তি , এবার ঝরঝরে মেজাজে ছিল জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দলকে হারিয়ে তারা সুপার এইটে জায়গা করে নিয়েছিল। সুপার এইটের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারা চমক দেখাবে এমনটাই প্রত্যাশা ছিল ক্রিকেট ভক্তদের। কিন্তু প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেয়েছে দলটি। ১০৭ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বিধ্বংসী ব্যাটিংয়ে রেকর্ড পাতা ওলোট পালোট করে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমায়ার।