চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে নারী ক্রিকেট দল , মেয়েদের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ড। আগামী ১২ জুন থেকে শুরু হয়ে ৫ জুলাই পর্যন্ত চলবে বিশ্বকাপ। আইসিসির এই মেগা টুর্নামেন্ট সরাসরি খেলার সুযোগ হারিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। খেলতে হয়েছিল বিশ্বকাপ বাছাই পর্ব। সেখানে অপরাজিত থেকে মিশন শেষ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল এবং দেশে ফিরে এসেছে তারা।