টাইগারদের বিশ্বকাপ নিয়ে মুখ খুললেন জ্যোতি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করে দেশে ফিরেছেন জ্যোতি-মারুফারা। ফিরেই লিটন দাসেদের অর্থাৎ টাইগারদের বিশ্বকাপ নিয়ে মুখ খুললেন জ্যোতি । নিরাপত্তা শঙ্কা ও ভেন্যু জটিলতায় বিশ্বকাপ খেলতে যাওয়া হয়নি বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের। বিশ্বকাপের মতো বড় আসর লিটন-মোস্তাফিজরা খেলতে না পারায় খারাপ লাগছে নারী ক্রিকেট দলের অধিনায়ক জ্যোতির।