ইতালিয়ান কাপে তোরিনোকে হারিয়ে সেমিতে ইন্টার মিলান । নিজেদের মাঠের খেলায় তারা ২-১ গোলে জয় পেয়েছে। আঙ্গে ইয়োন বনি ও অ্যান্ডি ডিউফ জয়ী দলের হয়ে গোল করেন। স্যান্দ্রো কুলেনোভিচ তোরিনোর হয়ে ব্যবধান কমান। প্রথমার্ধের ৩৫ মিনিটে ইয়োন বনির গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইন্টার মিলান। এ অর্ধে ইন্টার মিলানের এগিয়ে থাকার ব্যবধানটা বড় হতে পারতো।