গত মৌসুমে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন। এবার নিলামের আগেই রিশাদকে ছেড়ে দিল লাহোর । দারুণ পারফর্ম করার পরও রিশাদকে ধরে রাখেনি তারা। গত মৌসুমেই প্রথমবার পিএসএল খেলেন রিশাদ হোসেন। ৭ ম্যাচে ১৩ উইকেট নেন তিনি বল হাতে। এরপরও লাহোর ধরে রাখেনি রিশাদকে। নিয়ম অনুসারে বিভিন্ন ক্যাটাগোরি মিলিয়ে ৪ ক্রিকেটারকে ধরে রাখতে পারবে যেকোনো দল।