বিশ্বকাপে নেপালের বিপক্ষে ইংল্যান্ডের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে। শেষ ওভারে দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৫ রান দেন স্যাম কারান। শেষ ওভারে ১০ রানের সমীকরণ মেলাতে না পেরে হেরেছে নেপালিরা। রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। দুই ওপেনার ফিল সল্ট এবং জস বাটলারের ওপেনিং জুটিতে রান আসে ৫। ২ বলে ১ রান করে সাজঘরে ফিরে যান সল্ট।