টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে না পাকিস্তান। কিন্তু এজন্য পাকিস্তান দলের কিছুই করতে পারবে না আইসিসি! এমনটাই দাবি করেছেন আইসিসির সাবেক চেয়ারম্যান এহসান মানি। টি-২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তান ম্যাচ না খেললে বড় ধরণের আর্থিক ক্ষতি হবে আইসিসির। সেই সঙ্গে আয়োজক হিসেবে ক্ষতির সম্মুখিন হবে ভারত ও শ্রীলঙ্কাও।