পিএসএলে ৩ কোটি রুপিতে দল পেলেন রিশাদ

সাকিব ও নাহিদ রানাকে কেউ না কিনলেও পিএসএলে ৩ কোটি রুপিতে দল পেলেন রিশাদ হোসেন। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গত আসরে লাহোর কালান্দার্সের হয়ে অসাধারণ বোলিং করেছিলেন বাংলাদেশি তারকা রিশাদ হোসেন। তবে এবার নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিটি তাকে ছেড়ে দেয়। এমনকি আসন্ন পিএসএলের নিলামে তার জন্য বিডও করেনি লাহোর। তবে করাচি ও রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বেশ কিছুক্ষণ দাম হাঁকিয়েছে এই টাইগার লেগ স্পিনারের জন্য। পরবর্তীতে ৩ কোটি রুপিতে রিশাদকে কিনে নিলো রাওয়ালপিন্ডি