কোপা দেল রে’র ফাইনালে এক পা রিয়াল সোসিয়েদাদের । বুধবার রাতে সেমিফাইনালের প্রথম লেগে তারা আথলেতিক বিলবাওকে হারিয়েছে। অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে ১-০ গেলে জয় পেয়েছে তারা। প্রায় ৫২ হাজার দর্শকের উপস্থিতিতে একমাত্র গোলটি করেন টুরিয়েন্টেস। দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগের খেলায় আজ বৃহষ্পতিবার মাঠে নামবে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ। আজকের ম্যাচে আতলেতিকো মাদ্রিদ স্বাগতিক। আগামী মার্চে সেমিফাইনালের ফিরতি লেগের খেলা মাঠে গড়াবে।