ফের সিংহাসন ফিরে পেলেন সিকান্দার রাজা । আইসিসির টি-টোয়েন্টির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের সিংহাসন নিয়ে সাইম আইয়ুব ও সিকান্দার রাজার মধ্যে লড়াই চলছে অনেক দিন ধরেই। কয়েকদিন আগে শীর্ষে ফিরেছিলেন সাইম। এবার জিম্বাবুয়েকে সুপার এইটে তোলায় বড় অবদান রেখে শীর্ষে ফিরলেন রাজা। আইসিসির টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।