বিশ্বকাপে এক ম্যাচ খেলেই বিশ্বের এক নম্বর রাজা

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার দুর্দান্ত সূচনা পেয়েছে জিম্বাবুয়ে। নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা। ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও বল হাতে চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে এক উইকেট নেন সিকান্দার রাজা, ফলে বিশ্বকাপে এক ম্যাচ খেলেই বিশ্বের এক নম্বর রাজা । তাতে আইসিসি র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডার হিসেবে এক নম্বরে উঠে এসেছেন তিনি।