বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান দল

বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তানও টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে চেয়েছিল। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান দল । আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করবে তারা। বিশ্বকাপে পাকিস্তান দল সবগুলো ম্যাচ খেলবে শ্রীলঙ্কার মাটিতে। গ্রুপ পর্বের, নকআউটের কিংবা ফাইনাল- সব ম্যাচই তারা সেখানে খেলার সুযোগ পাবে।