ভাগ্য নিজেদের হাতে নেই – শাহিন শাহ , চলতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচটি খেলা হয়নি পাকিস্তানের। বৃষ্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় হয়তো আক্ষেপে পুড়েছেন কেউ কেউ, তবে সেখান থেকে পাওয়া এক পয়েন্টই কাগজে-কলমে এখনও তাদের টিকিয়ে রেখেছে।