ভারত ম্যাচ বয়কটে আইসিসির ক্ষতি হবে ৬ হাজার কোটি টাকা

ভারত ম্যাচ বয়কটে আইসিসির ক্ষতি হবে ৬ হাজার কোটি টাকা । বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে টুর্নামেন্ট বয়কটের আভাস দিয়েছিল পাকিস্তান। শেষ পর্যন্ত পুরো বিশ্বকাপ নয়, শুধু ভারত ম্যাচ বয়কট করার ঘোষণা দিয়েছে তারা। তবে ভারত-পাকিস্তান ম্যাচ আট-দশটা খেলার মতো নয়। দুই দলের হাইভোল্টেজ এই ম্যাচ আর্থিক আয়ের প্রধান চালিকা শক্তি। তাই এই একটি ম্যাচ না হলে আইসিসির আর্থিক কাঠামোতে কত বড় ধাক্কা লাগবে তা অকল্পনীয়।