মোস্তাফিজকে পেয়ে লাহোর মালিক যা বললেন , আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মোস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে নিয়েছে লাহোর কালান্দার্স। এরপর লাহোর মালিক সামিন রানা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সাড়ে ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে নিয়েছে তারা। ২০১৮ সালে একবারই পিএসএল খেলেন মোস্তাফিজ। লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচ খেলেন তিনি। এবারও পিএসএল খেলার জন্য নাম নিবন্ধন করেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। তবে নিলাম পর্যন্ত যেতে হয়নি তাকে।