মোস্তাফিজকে বাদ দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন ভারতীয় কংগ্রেস নেতা। কোন কারণ ছাড়াই মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ইস্যুটি শেষ পর্যন্ত গোটা উপমহাদেশের রাজনীতির বড় কেন্দ্র হয়ে উঠেছে। বাংলাদেশের বিশ্বকাপ বয়কট। বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ না হওয়া-সব আলোচনাতেই ঘুরেফিরে আসছে টাইগার পেসারের সাথে ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনা।