গোল মেশিন খ্যাত আর্লিং হালান্ডের গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহামের বিপক্ষে সহজ জয়ে লিগ জমিয়ে তুললো ম্যানচেস্টার সিটি । নিজেদের মাঠে বুধবার রাতে অনুষ্ঠিত খেলায় শিরোপা প্রত্যাশী দলটি ৩-০ গোলে জয় পেয়েছে। আর্লিং হালান্ডের পাশাপাশি স্কোরশিটে নাম লিখিয়েছেন অ্যান্তোনিও সেমেনিয়ো ও নিকো ও রেইলি।