শেষ সময়ের পেনাল্টিতে রিয়ালের জয় , লা লিগায় রবিবার রাতে নাটকীয় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠের খেলায় রায়ো ভায়েকানোর বিপক্ষে যখন পয়েন্ট ভাগাভাগির বিষয়টা নিশ্চিত হয়ে যায় ঠিক তখনই কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি গোলে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে জয় পায়। রিয়াল মাদ্রিদের এ জয়ের ফলে লা লিগায় পয়েন্ট টেবিলের লড়াইটা সেই হাড্ডাহাড্ডিতে থাকলো। ২২ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৫৪, সমান ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৫৫। এই দুই জায়ান্ট ছাড়া লা লিগায় শিরোপা লড়াইয়ে আর কোনো দল টিকে নেই বললেই চলে। কেননা তৃতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৪৫।