বিশ্বকাপ নিশ্চিতের পর নতুন আশা বাংলাদেশের , বাছাইপর্বে ফর্মের তুঙ্গে আছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টানা ৪ ম্যাচ জিতেছে এবং সুপার সিক্সের প্রথম ম্যাচ জিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করেছে। এখন দলকে নিয়ে নতুন আশার কথা জানালেন লেগস্পিনার রাবেয়া খান। চলমান নারী টি-২০ বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত অপরাজিত বাংলাদেশ দল। দুই ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হয়েছে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য মূল আসরে খেলা। তাই দারুণ উচ্ছ্বসিত ক্রিকেটাররা।