পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে যা বললেন মোহাম্মদ ইউসুফ । পাকিস্তানের সাবেক এই তারকা বলেন, আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের না খেলার সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল, তবে তা দরকার ছিল বলে মনে করেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। তিনি মনে করেন, বিশ্ব ক্রিকেটে ‘সুবিধাবাদী’প্রভাব কাজ করে থাকে, সেটি বন্ধ হওয়া উচিত।