রোনালদো না খেলায় সাদিও মানের গোলে জয় আল নাসরের

রোনালদো না খেলায় সাদিও মানের গোলে জয় আল নাসরের , ইনজুরি বিষয়ক কোনো সমস্যা ছিল না। পারিবারিক কোনো সমস্যা নিয়ে ছুটিতেও ছিলেন না। তারপরও আল নাসরের হয়ে মঙ্গলবার রাতে হওয়া ম্যাচে মাঠে নামেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে ছাড়াই মাঠে নেমে সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে আল নাসর। ম্যাচের একমাত্র গোলটি করেন সাদিও মানে।