জাহানারার অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি

অনৈতিক আচরণ ও যৌন হেনস্তার অভিযোগ করেছিলেন সাবেক অধিনায়ক জাহানারা আলম। তার তাতে জাহানারার অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি । মূল অভিযুক্ত নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মনজুরুল ইসলাম। জাহানারা অভিযোগ করার পর গঠিত তদন্ত কমিটি দীর্ঘ সময় নিয়েছে। গত ২ ফেব্রুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, তদন্ত রিপোর্ট জমা দিয়েছে সেই কমিটি। আজ বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেই রিপোর্টোর বিষয়ে জানিয়েছে।