নিউক্যাসলকে বিদায় করে ফাইনালে ম্যানসিটি , অর্থাৎ নিউক্যাসল ইউনাইটেডকে সহজে হারিয়ে কারাবাও কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে নিজেদের মাঠের খেলায় ম্যানসিটি ৩-১ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেডকে। প্রথম লেগের খেলায় ২-০ গোলে জয় পাওয়ায় ম্যানসিটির মোট জয়ের ব্যবধান ৫-১ গোল।