নেপালকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

নেপালকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ , সাফ অনূর্ধ্ব-১৯ নারী টুর্নামেন্টে শেষ গ্রুপ ম্যাচে আজ নেপালকে ৪-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ফাইনালে ভারতের মুখোমুখি হবে তারা। অপরাজিত থেকেই ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। নেপাল, ভারত ও ভুটানকে নিয়ে এই আসরে আগেই ফাইনাল খেলাটা অনেক খানি নিশ্চিত ছিল বাংলাদেশের। তবে স্বাগতিক নেপালের কাছে ৮ গোলে হেরে গেলে সেটি সম্ভব হতো না। সেই ম্যাচে পিটার বাটলারের দল স্বাগতিক মেয়েদের পাত্তাই দেয়নি।