ক্রিকেট মাঠে বেশ কিছু আইন কানুন মানতে হয় , সে অনুসারেই চলে খেলা। তবে অক্টোবর থেকে ক্রিকেটে আসছে নতুন আইন , ক্রিকেটের ৪২টি আইনে সংশোধন এবং সংযোজন-বিয়োজন করতে যাচ্ছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। আইন গুলো অক্টোবর থেকে প্রয়োগ করা হবে। মূলত বিশ্ব ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি।