নিজেদের চালেই বিপাকে পড়েছে ভারত । বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বধিব পরান। বাংলার জনপ্রিয় প্রবাদের মতোই অবস্থা আইসিসির। টাইগার পেসার মোস্তাফিজকে দলে নিয়ে বাদ দেয় আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা। যার ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। মোস্তাফিজকে দল থেকে বাদ দেয়ায়, বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করে। যা অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। এদিকে, বাংলাদেশকে সমর্থন জানিয়ে প্রথমে পাকিস্তানও বিশ্বকাপ বয়কটের হুমকি দেয়।