অদম্য টি-২০ কাপের ফাইনালে খেলবেন সাব্বির রহমান। শুরুতে তিন দলের ৩৯ জনের স্কোয়াডে না থাকলেও ফাইনাল ম্যাচের আগে ডাক পেলেন সাব্বির রহমান। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল ৯ ফেব্রুয়ারি। ইতিমধ্যে নিশ্চিত হয়েছে ফাইনালে খেলবে কোন দুই দল। এমন সময়ে ফাইনাল খেলার জন্য ডাক পেয়েছেন সাব্বির রহমান। সাব্বির রহমান অদম্য টি-টোয়েন্টি কাপের কোনো একাদশে জায়গা না পাওয়ার পর বেশ অভিমানের সুরেই কথা বলেছিলেন।