বড় জয়ে সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদ

স্প্যানিশ কোপা দেল রে’র বড় জয়ে সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদ । বৃহষ্পতিবার রাতে অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে তারা রিয়াল বেতিসকে ৫-০ গোলে হারিয়েছে। এ নিয়ে সেমিফাইনালের চার দলই চূড়ান্ত হলো। এর আগে বার্সেলোনা, রিয়াল সোসিয়েদাদ ও অ্যাথলেতিক বিলবাও শেষ চারে খেলা নিশ্চিত করে।