অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচে দুরন্ত একাদশকে ৬ উইকেটে হারিয়েছে ধূমকেতু একাদশ। মিরপুরে আজ লিটন – সাইফের অর্ধশতকে দুরন্তকে উড়িয়ে দিল ধূমকেতু । টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ দল। সে কারণে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে তিন দল নিয়ে আজ শুরু হয়েছে এই টি-২০ টুর্নামেন্ট। টস হেরে আগে ব্যাটিংয়ে নামে দুরন্ত।