পাকিস্তান-ভারত ম্যাচ নিয়ে মুখ খুললেন সৌরভ

অবশেষে পাকিস্তান-ভারত ম্যাচ নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি পাকিস্তান ক্রিকেট বোর্ডের তীব্র সমালোচনা করেছেন। রোববার এ বিষয়ে তিনি বলেন, ভারতের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ বয়কটের কোনও যুক্তি খুঁজে পাচ্ছেন না।