সহজ জয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ আফ্রিকার

টি-টোয়েন্টি বিশ্বকাপে সহজ জয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ আফ্রিকার । আজ আহমেদাবাদে ‘ডি’ গ্রুপের ম্যাচে কানাডাকে ৫৭ রানে হারিয়ে দেয় তারা। উভয় দলের এটি ছিল প্রথম ম্যাচ। টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠালে তারা ২০ ওভারে ৪ উইকেটে ২১৩ রান তোলে। ওপেনিং জুটিতে এইডেন মার্করামের সঙ্গে ৭০ রানের জুটি গড়ে কুইন্টন ডি কক ২২ বলে ২ চারে ২৫ রানে বিদায় নেন। কিন্তু মার্করাম ৩২ বলে ১০ চার, ১ ছয়ে ৫৯ রান করেন।