নাটকের অবসান – ভারতের বিপক্ষে খেলতে যাচ্ছে পাকিস্তান

সব নাটকের অবসান – ভারতের বিপক্ষে খেলতে যাচ্ছে পাকিস্তান । চলমান টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের সঙ্গে ম্যাচটি খেলতে যাচ্ছে পাকিস্তান। এ ব্যাপারে আগামীকালের মধ্যেই চূড়ান্ত ঘোষণা আসবে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এমনটাই দাবি করেছে। বাংলাদেশকে টি-২০ বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। তাদের ম্যাচটি খেলতে রাজি করানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাথে বৈঠক করেছে আইসিসি।