অবশেষে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে টাইগাররা । প্রায় দুই যুগেরও বেশি সময় পর অস্ট্রেলিয়া সফরের সুযোগ পেল টাইগাররা। বাংলাদেশ অস্ট্রেলিয়া সফরের সুযোগ না পেলেও অস্ট্রেলিয়া ক্রিকেট দল বেশ কয়েকবার বাংলাদেশ সফরে এসেছিল। বহু অপেক্ষার পর টাইগারদের অস্ট্রেলিয়া সফরের সূচি ও ভেন্যু চূড়ান্ত হয়েছে। দুটি টেস্ট খেলতে চলতি বছর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ। এতে দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে নাজমুল হোসেন শান্তর দল। এই সিরিজের সূচি প্রকাশ করেছে অস্ট্রেলিয়া।