ইন্টার মিলানকে বিদায় করলো গ্লিমট

ইন্টার মিলানকে বিদায় করলো গ্লিমট , উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ভয়াবহ এক অঘটনের জম্ম দিয়েছে নরওয়ের পুচকে দল গ্লিমট। মঙ্গলবার রাতে তারা বিদায় করে দিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের সাবেক চ্যাম্পিয়ন ইন্টার মিলানকে। মঙ্গলবার রাতে তারা ইন্টার মিলানের মাঠে জয় পেয়েছে ২-১। প্রথম লেগে ঘরের মাঠে তাদের জয় ছিল ৩-১ গোলে। সব মিলিয়ে ৫-২ ব্যবধানে গোল গড়ের জয় নিয়ে তারা শেষ ষোলোতে পৌঁছেছে।