নারী বিপিএল আইকনের মূল্য ১০ লাখ টাকা – বাকিরা কে কত পাচ্ছে

নারী বিপিএল আইকনের মূল্য ১০ লাখ টাকা – বাকিরা কে কত পাচ্ছে । বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো নারীদের জন্য বিপিএল আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিসিবি। তিন দলকে নিয়ে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট বসবে আগামী ১৪ মার্চ। ইতিমধ্যে ক্রিকেটারদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করার কাজ হাতে নিয়েছেন নির্বাচকেরা। স্থানীয় ক্রিকেটারদের মোট পাঁচটি শ্রেণিতে ভাগ করা হবে। সর্বোচ্চ ক্যাটাগরি ‘আইকন’। জাতীয় দলের তিন শীর্ষ ক্রিকেটারকে এই তালিকায় রাখা হবে এবং প্রতিটি ফ্র্যাঞ্চাইজি একজন করে আইকন দলে নেবে।