আর্থিক নিরাপত্তায় ব্যাংকের সহযোগিতা চাইলেন – ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া ফেডারেশন গুলোর আর্থিক নিরাপত্তায় ব্যাংকের সহযোগিতা চাইলেন – ক্রীড়া প্রতিমন্ত্রী । বাংলাদেশের ক্রীড়া উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং ফেডারেশন গুলোর আর্থিক সংকট নিরসনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সহযোগিতা চেয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। আজ বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।