আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ফ্যাব ফোরের একজন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ফ্যাব ফোরের একজন । নিউজিল্যান্ড ক্রিকেটের সোনালি এক অধ্যায়ের অবসান ঘটল। ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কিউইদের অন্যতম সেরা ক্রিকেটার কেন উইলিয়ামসন। শুক্রবার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটার। ২০১০ সালে ব্ল্যাক ক্যাপসদের হয়ে অভিষেকের পর থেকেই হয়ে উঠেছিলেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য মুখ। একই বছরের নভেম্বরে ভারতের বিপক্ষে আহমেদাবাদ টেস্টে অভিষেকেই সেঞ্চুরি করে নিজের আগমনের জানান দিয়েছিলেন তিনি।