অস্ট্রেলিয়াকে ১৩২ রানের টার্গেট দিল বাংলাদেশ

চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিকে অস্ট্রেলিয়াকে ১৩২ রানের টার্গেট দিল বাংলাদেশ । বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ব্যাটিং ব্যর্থতায় ১৯ ওভারে ১৩১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ২৯ রান করেন শেখ মেহেদী। এছাড়া ওপেনার সাইফ হাসান ২০,তানজিদ হাসান ১০, সৌম্য সরকার ১৭, তাওহীদ হৃদয় ৮, পারভেজ হোসেন ইমন ১০ ও অভিষিক্ত সাকলাইন ১০ রান করে বিদায় নেন। অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাডাম জ্যাম্পা ও জোয়েল ডেভিস তিনটি করে উইকেটে নেন। এছাড়া ম্যাট রেনশ নেন দুটি উইকেট।