এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে হারালো ফ্রান্স

এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে হারালো ফ্রান্স ! বিশ্বকাপ পুনরুদ্ধারের মিশন দারুণভাবে শুরু করেছে সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স। মঙ্গলবার রাতে নিউ জার্সিতে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে উড়িয়ে দিয়েছে আফ্রিকান দল সেনেগালকে। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের সুবাদে তারা ৩-১ গোলে জয় পেয়েছে। চারটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।