বিসিবির গেম ডেভলপমেন্ট চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আসিফ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির গেম ডেভলপমেন্ট চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আসিফ আকবর। এই বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে থাকা ইশতিয়াক সাদেক বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করায় দায়িত্ব পান আসিফ। গত ২২ ফেব্রুয়ারি বিসিবির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। এই সভায়ই আসিফকে দেয়া হয় গেম ডেভলপমেন্টের দায়িত্ব।