ব্রাজিলে বিশ্বকাপের বিপুল জাল জার্সি ও স্টিকার জব্দ

২০২৬ বিশ্বকাপ ফুটবলের মহারণ শুরুর আগেই ফুটবল-পাগল দেশ ব্রাজিলে সক্রিয় হয়ে উঠেছে বড়সড় এক জালিয়াত ও কালোবাজারি চক্র। তবে টুর্নামেন্ট শুরুর আগেই তাদের একটি বড় পরিকল্পনা ভেস্তে দিয়েছে স্থানীয় প্রশাসন। রিও ডি জেনিরোতে পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে ব্রাজিলে বিশ্বকাপের বিপুল জাল জার্সি ও স্টিকার জব্দ করেছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ফুটবল ভক্তদের অত্যন্ত প্রিয় ‘পানিনি’ (Panini) অ্যালবামের প্রায় ২ লাখ স্টিকার এবং ব্রাজিল জাতীয় দলের অসংখ্য জাল জার্সি। স্থানীয় সময় গত শুক্রবার (২২ মে) এক আনুষ্ঠানিক বিবৃতিতে রিও ডি জেনিরো পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।