ভারত ও মালদ্বীপের ঘটনায় বাফুফের জোড়া তদন্ত কমিটি

ভারত ও মালদ্বীপের ঘটনায় বাফুফের জোড়া তদন্ত কমিটি । বিশ্বকাপ ফুটবলের জোয়ারে যখন কাঁপছে পুরো বিশ্ব, তখন আন্তর্জাতিক অঙ্গনে দেশের ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার দুটি পৃথক ঘটনায় কঠোর অবস্থানে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মালদ্বীপে পুরুষ দলের অনাকাঙ্ক্ষিত মাঠের লড়াই এবং ভারতের গোয়ায় সাফ নারী চ্যাম্পিয়নশিপে ম্যানেজারকে কেন্দ্র করে তৈরি হওয়া শৃঙ্খলাভঙ্গের ঘটনায় দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।