বিশ্বকাপে ব্রাজিলের মিশন শুরু হবে রবিবার ভোরে। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো। এ ম্যাচে নেইমার খেলতে পারবেন না এমন গুঞ্জন ছিল আগে থেকেই। ব্রাজিলের সংবাদ মাধ্যম এ ম্যাচে নেইমারের খেলতে না পারার বিষয়ে আগেই সন্দেহ প্রকাশ করেছিল। বিষয়টি এখন আর গুঞ্জন আর সন্দেহের মাঝে সীমাবদ্ধ নেই। দলটির কোচ কার্লো আনচেলোত্তি তা পরিষ্কার করেছেন। মরক্কোর ম্যাচের আগের সংবাদ সম্মেলনে আনচেলোত্তি বিষয়টি পরিস্কার করেছেন। জানিয়েছেন, প্রথম ম্যাচের একাদশে মরক্কোর বিপক্ষে দলে থাকছেন না নেইমার ।