জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। সমান গোল করেছেন আর্লিং হালান্ড। বিশ্বকাপে নিজেদের উপস্থিতি জানান দিয়েছেন ভালো ভাবেই। তবে শেষ বিশ্বকাপের প্রথম ম্যাচেই তাদের সবাইকে টপকে গেছেন বিশ্ব ফুটবলের রাজা লিওনেল মেসি। করেছেন হ্যাটট্রিক। মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত সূচনা। কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে ৩-০ গোলে হারিয়েছে আলজেরিয়াকে।