রোজা শরীরে শক্তি বাড়িয়ে তোলে – সিকান্দার রাজা

রোজা শরীর দুর্বল করে না, বরং রোজা শরীরে শক্তি বাড়িয়ে তোলে – সিকান্দার রাজা । আত্মশুদ্ধি, সংযম আর ইবাদতের মাস মাহে রামাদান। এই মাসটি মুসলিম বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সময়। এই সময়টায় রোজা ফরজ ইসলাম ধর্মের অনুসারীদের জন্য। তাই চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো ময়দানেও রোজা রেখে খেলছেন সিকান্দার রাজা। শুধু কি খেলছেন? রীতিমতো বাজিমাত করছেন। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে তার মহাকাব্যিক সেই ব্যাটিং তো এখনও চোখে লেগে আছে।